Latest Notice
প্রাণিবিজ্ঞান বিভাগের ৪১তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রভাষক জনাব ফাবিহা তাসনিম সিধির মৃত্যৃতে কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রস্তাব  |  উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা- ২০২৬ এর সময়সূচি  |  বিজয় দিবস আন্ত বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর ০৭.১২.২০২৫ তারিখের খেলাসমূহের তারিখ পরিবর্তন প্রসঙ্গে।  |  ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি  |  ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি-সহ ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি

Govt. Shah Sultan College

Sherpur Rd, Bogura Bogura 5800

School Code: 119248    College EIIN: 119248

Notice Details

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণি কার্যক্রম ২৮ এপ্রিল ২০২৪ খ্রি: তারিখ রোজ রবিবার হতে চালুর বিষয়ে সিদ্ধান্ত

Published on: April 25, 2024
Download File File: 21b1d7fbba0c5c107a665d19fb13fc220e4b0791ba205928a795057b5964409d.pdf
Description

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত ২০/৪/২০২৪ খ্রি: তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর 37.02.0000.01.18.002.15-6793/2 নং স্মারক মোতাবেক ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলোঃ পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত

০১। আগামী ২৮ এপ্রিল ২০২৪ খ্রি: তারিখ রোজ রবিবার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে;

০২। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে;

০৩। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাহিরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে;

০৪। তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ: এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(মোসাম্মৎ রহিমা আক্তার) 

উপসচিব


Preview

Your browser does not support embedded PDFs.

Download the PDF to view it.